বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ১টি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধারসহ একটি চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মোঃ সেকেন্দার আলম চট্টগ্রাম:

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ অক্টোবর ২০২৬ রাত ৯টা ১০ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন ৭নং ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে এক ছিনতাই/চুরির ঘটনা ঘটে। এ সময় বাদী মোঃ জামাল উদ্দিন জিকু (২৭)-কে মারধর ও হত্যার হুমকি দিয়ে সাদা রঙের একটি প্রাইভেটকারযোগে আসা গাজী সারোয়ার শ্রাবন (৩২) ও তার সঙ্গীরা বাদীর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা (মামলা নং-৩৫, তারিখ: ২১/১০/২০২৬ ইং, ধারা: ৩৮২ পেনাল কোড) দায়ের করা হয়।

ঘটনার তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ২৩ অক্টোবর ২০২৬ রাত ১টা ১০ মিনিটে পাঁচলাইশ থানার মমিনবাগ ৪নং রোডের নাহার ভবনে এক বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—

১. রবিউল হাসান ভূঁইয়া (২৫), পিতা-রফিক উদ্দিন ভূঁইয়া, গ্রাম-নন্দীপুর, থানা-সোনাডাঙ্গা, জেলা-নারায়ণগঞ্জ (বর্তমান ঠিকানা: মমিনবাগ, পাঁচলাইশ এবং ১নং চাক্তাই, রাজাখালী, বাকলিয়া, চট্টগ্রাম)।

২. আদনান উদ্দিন (২৮), পিতা-মৃত মহিউদ্দিন, গ্রাম-সুলতানপুর, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম (বর্তমান ঠিকানা: মমিনবাগ, নাহার ম্যানশন, ৭ম তলা, পাঁচলাইশ, চট্টগ্রাম)।

অভিযানকালে পুলিশ আসামীদের হেফাজত থেকে বাদীর চোরাইকৃত একটি SUZUKI GIXER FI DISC মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত ১টি সাদা রঙের প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং: চট্ট মেট্রো-ব-১২-১৫৮০) উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।