নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
আধ্যাত্মিক শান্তি ও বিশেষ মোনাজাতে অংশ নিতে মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন চ্যানেল ১০ টিভি ও দৈনিক চট্টগ্রামের কণ্ঠের একটি প্রতিনিধিদল। আজ (শনিবার) সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন চ্যানেল ১০ টিভির চেয়ারম্যান সামশুল আলম রানা এবং ডিএমডি আব্দুল মোমিন। তাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন চ্যানেল ১০ টিভির নিউজ এডিটর মোহাম্মদ বেলাল হোসেন এবং দৈনিক চট্টগ্রামের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফরহাদুল ইসলাম।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বিশ্বশান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা এবং নিজ প্রতিষ্ঠানের অগ্রযাত্রার জন্য দোয়া প্রার্থনার উদ্দেশ্যে এই আধ্যাত্মিক সফরটির আয়োজন করা হয়েছে। তারা মাইজভান্ডার দরবার শরীফে পৌঁছে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জিয়ারত ও মোনাজাত সম্পন্ন করবেন।
প্রতিনিধিদলের সদস্যদের এই যাত্রা যেন নির্বিঘ্ন ও কল্যাণকর হয়, সেজন্য তারা সংশ্লিষ্ট সবার কাছে দোয়া চেয়েছেন।