মো: এরশাদ হোসেন
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার (৩ জুন) দিবাগত রাতে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
চন্দনাইশ পৌরসভার সাদেক মোহাম্মদ পাড়ার পারভীন আকতার (৩২)
কাঞ্চননগরের মো. নাঈম উদ্দিন (২৭)
সাতকানিয়া উপজেলার আমিলাইশ এলাকার মো. জাহেদ (২১)
বরকলের মো. এহছান (৩২)
মোহাম্মদপুরের সাকিবুল হোসেন (৩৩) এবং
জোয়ারা ফতেহ নগর এলাকার মঈন উদ্দিন মিনার (২৫)।
অভিযানের বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দমনে পুলিশি তৎপরতার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার পাশাপাশি আদালতের সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (৪ জুন) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওয়ানইআই কর্মকর্তা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।