মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার ডেমসা ইউনিয়নে দুর্গত মানুষের খোঁজখবর নিতে প্রবাস থেকে ছুটে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী নেতা আলহাজ্ব মোজাফফর হোসেন। হেলিকপ্টারযোগে এসে তিনি ডেমশা উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেমসা মুন্সির খিল, সবুর মাস্টার বাড়ি ও চৌধুরী বাড়ি সংলগ্ন সড়ক এবং হাজার খিল হয়ে মালেক মেম্বারের ব্রিকফিল্ড পর্যন্ত বেহাল রাস্তাগুলো পায়ে হেঁটে দেখেন।
এ সময় তিনি বলেন, “আজ আপনাদের এলাকায় এসেছি ভাঙা রাস্তা দিয়ে হেঁটে, যেন পরবর্তী বার এসে ভালো একটি পরিবেশ দেখতে পারি।” ডেমসার ৯টি ওয়ার্ডে চলাচলের দুর্ভোগ নিরসনে দ্রুত একটি টিম গঠন করে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অতি দ্রুত রাস্তাগুলো সংস্কার করা হবে ইনশাআল্লাহ।
“মানুষের দুঃসময়ে মানুষের পাশে—এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার।”—এই স্লোগানকে সামনে রেখে তার এই মানবিক ও সংহতি সফর স্থানীয়বাসীর মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।
মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা