সাতকানিয়ার ঢেমশায় ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার নামে ১বাক প্রতিবন্ধী নারী মারা গেছে।

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ঢেমশা বোর্ড অফিসের পূর্ব উত্তর পাশে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার নামের ১বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে।

৩জুন বুধবার সকালে উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের বোর্ড অফিসের পূর্ব উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে মারা যায় বলে জানা যায়।

নিহত নুরুন্নাহারের শ্বশুরবাড়ি হাঙ্গর মুখে, বাপের বাড়ি সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ছিটুয়া পাড়ায়।উনি থাকতেন ৮নং ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরবেশ পাড়ায় মেয়ের বাড়িতে থাকতেন।উনার স্বামীর নাম নজির আহমদ ও পিতার নাম আব্দুচ ছালাম।

সূত্র জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন ক্রস করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোর্ড অফিসের পূর্বে একটু উত্তরে আসলে নুরুন্নাহার নামের নারীটিকে সাড়ে ৬টার দিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন সিকো বলেন পৌনে সাড়ে ৭টার দিকে রেল লাইনের মাঝখানে শরীর চিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ১নারীকে দেখতে পায় বলে জানান।এরপর তিনি বিভিন্নজনকে খবর দিয়ে নারীটিকে উদ্ধার করেন বলে জানান।

এব্যাপারে ৮নং ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেন।

এব্যাপারে রেলওয়ে পুলিশের সাব ইন্সপেকটর রফিকুল ইসলাম বলেন প্রত্যক্ষদর্শীরা জানানা রেলে কাটা পড়ে নুরুন্নাহার নামের ১নারী নিহত হয়েছে।সবার স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে ওয়ারিশদেরকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান।