,,,,
মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল নরমাল ডেলিভারির মাধ্যমে এক রাতেই জন্ম নিয়েছে ছয়টি নবজাতক শিশু। গতকাল ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) রাত ৮টা থেকে আজ ৩০ আগস্ট সকাল ৬টার মধ্যে এই শিশুদের জন্ম হয়। নবজাতকদের মধ্যে ৪ জন ছেলে এবং ২ জন মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, জন্ম নেওয়া ছয়টি শিশু এবং তাদের মায়েরা সবাই পুরোপুরি সুস্থ আছেন। মা ও শিশুদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। নবজাতকদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের সহযোগিতায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান দিন দিন বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এখানে সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয়; এতে কোনো প্রকার খরচ লাগে না।
সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বসাধারণকে যেকোনো প্রয়োজনে বিনা দ্বিধায় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উন্নত ও গুণগত স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে।