১,০৫০ পিস ইয়াবাসহ চকবাজারে ধরা পড়ল ১ মাদককারবারী

নিজস্ব প্রতিবেদক

চট্গ্রাম নগরীর চকবাজার থানা পুলিশের অভিযানে ১,০৫০ পিস ইয়াবাসহ শাহ আলম মিঠু (৩৬) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আল আমিন হোসাইন ও এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, চকবাজার থানাধীন চট্টেশ্বরী মোড়স্থ ইপিক অঙ্গনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে শাহ আলম মিঠুকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে শপিং ব্যাগের ভিতর থেকে ১,০৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ: ১৮/০৯/২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।