লোগো জালিয়াতি ও অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসপি ফুডকে ৫ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের কালুরঘাট বিসিক এলাকায় ‘বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, খাদ্যপণ্যের লেবেলিং প্রক্রিয়ায় অসম্পূর্ণতা এবং বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ ছাড়াই তাদের লোগো ব্যবহারের মতো গুরুতর অপরাধের দায়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে পাঁচ লক্ষ টাকা আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য