চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

গত ১৯ জুন ২০২৬ (শুক্রবার) বাদে আছর চন্দনাইশ সদরের হযরত শাহ আমিন পার্কে এই কর্মসূচির আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ (যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদল) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।