সেনবাগে ‘Z-Times Bangla’-এর শুভ উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি:

সত্য ও ন্যায়ের পক্ষে জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে নোয়াখালীর সেনবাগে অনলাইন সংবাদ মাধ্যম ‘Z-Times Bangla’ ফেসবুক পেইজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার (৩০ আগস্ট) রাত ৯টায় সেনবাগের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল্-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের নতুন এই সংবাদ মাধ্যমের আত্মপ্রকাশ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে Z-Times Bangla-এর চেয়ারম্যান জাহিদুল ইসলাম এবং প্রতিষ্ঠানের সকল কলাকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মতবিনিময় সভায় সেনবাগে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি খন্দকার নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন, সহ-সভাপতি মোঃ ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম ডি ইলিয়াস, অর্থ সম্পাদক মোঃ জুয়েল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হারুন ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবদুল মোতালেব।

সভায় আরও উপস্থিত ছিলেন আরটিভি (Rtv)-এর সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর পাটোওয়ারী এবং সংবাদ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ফখরুদ্দিন মোবারক-শাহ রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ Z-Times Bangla-এর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিপীড়িত ও সাধারণ মানুষের আস্থা অর্জন করবে এবং সত্যের কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে।