বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বিএনপি-র দীর্ঘ সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও জনগণের অধিকার আদায়ে দলের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি দলকে আরো সুসংগঠিত করে দেশ ও মানুষের সেবায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে দলের মূলনীতি ও আদর্শ ধারণ করে আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।