ছদাহা আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট: চার নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মোহাম্মদ আইয়ুবকে সংবর্ধনা

মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

ছদাহা আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিজয়ী টিমকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আইয়ুব। একই সাথে খেলাধুলার সার্বিক অগ্রগতিতে অনবদ্য অবদানের জন্য টিম সদস্যদের পক্ষ থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ ও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

টুর্নামেন্টের শুরু থেকেই ৪ নম্বর ওয়ার্ডের এই জনপ্রিয় মেম্বার খেলোয়াড়দের নিয়মিত বিভিন্ন আর্থিক সহযোগিতা ও উৎসাহ-উদ্দীপনা দিয়ে পাশে ছিলেন। তবে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কাজের ব্যস্ততার কারণে তিনি মাঠে উপস্থিত হয়ে খেলা সরাসরি উপভোগ করতে পারেননি। খেলা শেষে বিজয়ী দলকে নিজের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানান।

পরবর্তীতে ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুবের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিজয়ী দলের খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় টুর্নামেন্ট জুড়ে তার অসামান্য অবদান ও সহযোগিতার কথা স্মরণ করে খেলোয়াড়রা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে মেম্বার মোহাম্মদ আইয়ুব জানান, ব্যস্ততার কারণে মাঠে উপস্থিত থাকতে না পারলেও তার মন সবসময় খেলার মাঠেই ছিল। তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং আগামীতেও তরুণ সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।