মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি:
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সেনবাগ পৌর শহরে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই সেনবাগ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। পরে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি সেনবাগ উপজেলা ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক এবং বাজার প্রদক্ষিণ করে।
র্যালির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক বলেন, “বিএনপি দীর্ঘ ১৭ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল। আজ স্বাধীনভাবে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে পারছি—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেনবাগে মাদকের প্রাদুর্ভাব আগের চেয়ে কমেছে, তবে এটিকে পুরোপুরি নির্মূল করতে হবে। মাদকের সঙ্গে যুক্ত কারও জন্য কোনো ছাড় নেই।” তরুণ সমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উক্ত আলোচনা সভা ও র্যালিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ফারুক বাবুল, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান লিটনসহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাহার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং আগামী দিনে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সড়ক দুর্ঘটনায় আহত ৯০ দশকের সাবেক ছাত্রনেতা মোতালেব, খোঁজ নেয়নি দলীয় কোনো নেতাকর্মী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত
৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে সাতকানিয়ার কেরানিহাটে লিফলেট বিতরণ
ছদাহা আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট: চার নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মোহাম্মদ আইয়ুবকে সংবর্ধনা
সাতকানিয়ায় সরকারি গাছ চুরির সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
সেনবাগে ‘Z-Times Bangla’-এর শুভ উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত