সাতকানিয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবে

 

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে মানুষ হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

২৮ অক্টোবর (বুধবার) বিকেল ৩টায় দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র সাতকানিয়া উপজেলার কেরানীহাটের হক টাওয়ারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরানীহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট আবু নাছের, জেলা প্রচার সম্পাদক এ. কে. এম. ফরিদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ ও ডাক্তার আব্দুল জলিল।

এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা আমীর কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুচ চোবহান, সাতকানিয়া পৌরসভা আমীর হামিদ উদ্দিন আযাদ, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি শাহাব উদ্দিন ও সেক্রেটারি জিল্লুর রহমানসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কেরানীহাটের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।