মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার পাহাড়কুল এলাকায় আম চাষীদের নিয়ে ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস’ (GAP) বা উত্তম কৃষি চর্চা স্কুল বিষয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, “আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করে ফসলের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ‘গ্যাপ’ (GAP) পদ্ধতির বিকল্প নেই। পাহাড়কুল এলাকার আম চাষীরা এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে মানসম্মত আম উৎপাদন করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন।” আলোচনা শেষে এমপি মহোদয় স্থানীয় এলাকায় বৃক্ষরোপণ করেন এবং একটি আম বাগান পরিদর্শন করেন।
ছদাহা ৩নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনির আহমদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা জনাব আইয়ুব আলী ও জিকু নন্দী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়কুলের বিশিষ্ট সমাজসেবক ও বাগান মালিক হাফেজ মাওলানা হোসাইন সাহেব, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফৌজুল কবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষি বিভাগের সেক্রেটারি ও এমপির একান্ত সচিব জনাব দিদারুল আলম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য হামিদা বেগম, তৌহিদ মেম্বার, আইয়ুব মেম্বার ও মুজিব মেম্বার।
দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছদাহা ৩নং ওয়ার্ডের সেক্রেটারি আমান উল্লাহ, সহ-সেক্রেটারি রেজাউল করিম সুজন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছদাহা ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার শহীদ, শ্রমিক কল্যাণ ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি আমান উল্লাহ, সেক্রেটারি জসিম উদ্দিন, সহ-সেক্রেটারি নুরুন্নবী এবং জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ডের সমাজসেবা সম্পাদক শেখ মো. আলমগীর।
কর্মশালায় পার্টনার ফিল্ড স্কুলের সদস্য, জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার অসংখ্য সাধারণ জনতা ও আম চাষী অংশ নেন।