চট্টগ্রাম মহানগর যুবদল সংগঠক সোহেলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ হাসমত আলী প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর যুবদলের অন্যতম সংগঠক মোজাম্মেল হক সোহেলের ওপর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে নগরীতে এক উত্তাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ওমর ফারুক রানা এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। সমাবেশটির শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আজিজ এবং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিম।

​সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ-সভাপতি নাসিম চৌধুরী।

​এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:

  • ​চট্টগ্রাম মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন
  • ​সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস

​প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীরা এলাকায় নানা অপকর্ম ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। যুবদল নেতা মোজাম্মেল হক সোহেলের ওপর এই কাপুরুষোচিত হামলা তারই অংশ। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে; অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এর কড়া জবাব দেওয়া হবে।”

​সমাবেশে আরও বক্তব্য রাখেন:

  • ​কোতোয়ালি থানা বিএনপি নেতা এম এ হাশেম
  • ​দক্ষিণ জেলা যুবদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাসমত আলী
  • ​কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মোঃ হাসান
  • ​বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু
  • ​মহানগর যুবদল নেতা মোঃ আমিন
  • ​চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল

​এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ হানিফ, সাইফুল ইসলাম, কোতোয়ালি থানা যুবদল নেতা মোহাম্মদ খলিলুর রহমান খলিল, কোতোয়ালী থানা যুবদল নেতা মোঃ শহিদুল্লাহ, বক্সিরহাট ওয়ার্ড যুবদল নেতা মোঃ মামুন, বাকলিয়া থানা যুবদল নেতা মোঃ ইয়াকুব খান, যুবদল নেতা মোঃ রায়হান, মোহাম্মদ ফরিদ, বাকলিয়া থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেখান্দর হোসেন সুমন, যুবদল নেতা আনোয়ার হোসেন মানিক, যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম, যুবদল নেতা মোঃ মনির হোসেন, মোহাম্মদ জাহেদ, মোঃ জমির উদ্দিন, ৩৫ নং ওয়ার্ড যুবদল নেতা সোহেল, মোহাম্মদ টিপুসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

​সমাবেশ শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।