চেয়ারম্যান পদে আলহাজ্ব এনামুল হক এনামের সমর্থনে ব্যাপক গণজোয়ার

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

আসন্ন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটার ও সর্বস্তরের জনসাধারণের মাঝে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাম— আলহাজ্ব এনামুল হক এনাম। তিনি জনপ্রিয় ও পরিচিত শিল্প প্রতিষ্ঠান ‘শাহ্ মজিদিয়া ব্রিকস’ (Shah Mazidia Bricks)-এর স্বত্বাধিকারী।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের মুখে মুখে এখন এনামুল হক এনামের নাম উচ্চারিত হচ্ছে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সরব উপস্থিতি তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, “সাধারণ মানুষ ও এলাকাবাসী যদি আমার পক্ষে থাকে এবং তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাই, তবে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের অকৃত্রিম ভালোবাসাই আমার প্রধান শক্তি। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের সেবা করার সুযোগ পেলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।”

এদিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান শাহ্ মজিদিয়া ব্রিকস (শাহ মজিদিয়া রোড, বারদোনা, সাতকানিয়া, চট্টগ্রাম)-এর মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই জনমুখী মানসিকতা এবং সৎ ব্যক্তিত্বের কারণে তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ মুরুব্বিদের মধ্যেও বেশ ইতিবাচক সাড়া মিলছে।

সর্বোপরি, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি আধুনিক, মডেল ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে আলহাজ্ব এনামুল হক এনামের প্রার্থিতা নিয়ে সাতকানিয়া সদর ইউনিয়নে এখন আলোচনার ঝড় বইছে।