চট্টগ্রামে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

মোঃ সেকেন্দার আলম চট্টগ্রাম:

দেশব্যাপী নৈরাজ্য, গুপ্ত হামলা এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রাম নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রামপুর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি নগরীর বউবাজার এলাকা থেকে শুরু হয়ে ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর যুবদলের সহ-সভাপতি আঃ গফুর বাবুল।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা দেশবিরোধী উসকানি দিচ্ছেন এবং তার দলের নেতাকর্মীরা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও গুপ্ত হামলা চালাচ্ছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে প্রস্তুত রয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামপুর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সিরাজ, মো. ওসমান, মো. নাছির, মো. ইলিয়াস, আঃ রহিম, সিনিয়র সদস্য মো. সেকান্দার আলম, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান, নেভী দিদার, সদস্য মো. আসলাম ও মহিউদ্দিনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।