বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম মহানগরীর ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ ২৪ আগস্ট ২০২৬ ইং, রোজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম মহানগরীর ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে. এম. আই. মন্টি-র স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) জয়নুল আবেদীন চৌধুরী রবিনের সুপারিশক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান আজিজ উদ্দিন মিন্টুকে আহ্বায়ক, আবু বক্কর সিদ্দিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট জায়েদ বিন রশিদকে সদস্য সচিব এবং এম. এ. আউয়াল শাহীন, রোমেল রায়হান ও আবদুল্লাহ আল মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন:

নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণের পর নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এ সময় তাঁরা মরহুম নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি মো. কামাল হোসাইন উপস্থিত ছিলেন।