মানবিকতার টানে, ৭ নং ওয়ার্ড মাইজবিলায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের মহৎ উদ্যোগ মোহাম্মদ এরশাদ হোসেনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

“মানুষ মানুষের জন্য, মানবতা সবার জন্য”—এই স্লোগানকে সামনে রেখে কনকনে ঠান্ডায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ উদীয়মান ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ এরশাদ হোসেন। মানবতার টানে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবের প্রত্যয়ে ‘Dubai Burka House’-এর পক্ষ থেকে এবার চট্টগ্রামের পটিয়া/মাইজবিলার ৭ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত, দরিদ্র, অসহায় মানুষের পাশাপাশি এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই সাধারণ ও প্রান্তিক মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ৭ নং ওয়ার্ডের প্রায় ৩০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানসম্মত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে, যাতে কনকনে শীতে গরিব ও এতিম শিশুরা কিছুটা হলেও স্বস্তি পায়।

উদ্যোক্তা ও ‘Dubai Burka House’-এর প্রোপাইটার মোহাম্মদ এরশাদ হোসেন বলেন, “শীতের এই কষ্ট যেন কোনো অসহায় মানুষ সহ্য করতে না হয়, সেই তাগিদ থেকেই আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রচেষ্টা। বিত্তবান ও সমাজের সক্ষম ব্যক্তিরা যদি এভাবে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ান, তবে সমাজে কোনো মানুষ কষ্ট পাবে না। ইনশাআল্লাহ, ভালোবাসা ও সহমর্মিতায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এলাকার সাধারণ মানুষ ও সুধীমহল মোহাম্মদ এরশাদ হোসেন ও ‘Dubai Burka House’-এর এই মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের মতে, এমন জনকল্যাণমূলক ও মানবিক কাজ সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।