বন্যাদুর্গত এলাকা ফেনীর ফুলগাজী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফুলগাজী উপজেলা চত্বরে দিবসটি পালিত হয়।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র প্রতিবন্ধীদের বন্ধুখ্যাত আলী তানবীরের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মধ্যে সহায়ক উপকরণ ও নগদ অর্থ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার উদ্যােক্তা তানবীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও তরুণরা এগিয়ে এলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি সব ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্যােক্তা আলী তানবীর বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান আরেকটু উন্নত করতে গত ৬ বছর ধরে আমি দেশের বিভিন্ন প্রান্তে তাদের জীবনমান উন্নত করা বিষয়ক সচেতনতা, অসহায় শিশুদের প্রয়োজনীয় সহায়ক উপকরণ দিয়ে আসছি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। সবক্ষেত্রে সবাই নিজ নিজ উদ্যােগে এগিয়ে এলে দেশ তবেই সংস্কার হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সেচ্ছাসেবক সাইফুল ইসলাম চৌধুরী।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পেল তানভীরের উপহার

পটিয়ায় মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ৬ হাজার টাকা জরিমানা ও হর্ণ জব্দ
জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে: বহিষ্কারের সম্ভাবনা
আনোয়ারায় খালেদা বেগমের বসতঘর দখলের চেষ্টা, হামলা ও বিবস্ত্র করে মারধরের অভিযোগ
পাহাড়তলীতে বিপুল ইয়াবাসহ আটক ২, মাদক নির্মূলে কঠোর অবস্থানে যুবদল
বায়েজিদ থানার সেকেন্ড অফিসার মোঃ আশরাফুল ইসলামের তৃতীয় কন্যা সন্তানের আগমন উপলক্ষে শুভেচ্ছা
চট্টগ্রামে টোকেন বাণিজ্য ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কঠোর বার্তা, সচেতনতামূলক ব্যানার স্থাপন