স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

মোঃ আবদুল মোবিন

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবীও জানান তাঁরা। মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার ( ১ মে) সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরো [