
মোঃ আব্দুল মোমিন
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরের নতুন রেলওয়ে স্টেশনের সামনে ৭ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মোঃ ইউনুছ প্রকাশ সোনা মিয়া (২৩) এবং ছলিমা খাতুন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল কবিরের নেতৃত্বে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সোহেল রানা ও সঙ্গী ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয় এবং পরবর্তীতে তাদের হেফাজত থেকে ৪,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ) ধারায় একটি মামলা (মামলা নং-৫৮) দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামীদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।