মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, জামায়াতের সমাবেশে হামলার অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার (২৯ নভেম্বর) মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলের মাঠে সমাবেশ করছিল জামায়াত। এ সময় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে একটি টিম গিয়ে সমাবেশে হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হন।
জামায়াতের সমাবেশে হামলা : যুবদল নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জামায়াতের সমাবেশে হামলার অভিযোগে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ (৩৭) ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
মিরসরাই থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—শাহরিয়ার (১৯), রিয়াজ (২৭), তারেক (২৪), মাসুম (২২), মনা (২২), নিনর (৪২), জাহেদ (২৬), আলাউদ্দিন (৩০), সাদ্দাম (২২), শাকিব (২৩), নাহিদ (৩০), আরমান (২৮), রাকিব (২৪), বাবু (৩০), শরীফ (২২), শাহ আলম (৪৫), বাবুল (২৭), পাভেল (২০) ও হাসান (২৪)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, জামায়াতের সমাবেশে হামলার অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার (২৯ নভেম্বর) মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলের মাঠে সমাবেশ করছিল জামায়াত। এ সময় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে একটি টিম গিয়ে সমাবেশে হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হন।
সাতকানিয়ায় দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলায় ৭৫হাজার টাকা জরিমানা।
প্রতিষ্ঠার ২৬ বছর পরও জরাজীর্ণ সাতকানিয়ার মাদারবাড়ী নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়: জলাবদ্ধতা ও বিদ্যুতের ঝুঁকিতে শিক্ষার্থীরা
শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ’: আশুলিয়ায় বিএনপির জনসভায় সালাউদ্দিন বাবু
হিরো থেকে খলনায়ক নয়, বাস্তবের সুপারকপ: ৪০ মিনিটের রুদ্ধশ্বাস তাড়া শেষে ১২৫ কেজি সরকারি তার উদ্ধার
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন