বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

 আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ডাইভারশন এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, চায়নার সিচুয়ান এয়ারলাইনসের চেংডু-ঢাকা রুটের একটি কার্গো ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে ডাইভার্ট হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে।