পটিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ হাসমত আলী পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও মাননীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-১২, আসন-২৮৯) জনাব মোহাম্মদ এনামুল হক।

সভায় বক্তারা পটিয়ার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও পেশাদার হওয়ার নির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান এলাকার উন্নয়নে ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উপজেলা প্রশাসন সব সময় এলাকার মানুষের পাশে রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

উক্ত সভায় উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।