আব্দুল মোমিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন সংকট নিরসনে আগামীকাল সোমবার (৪ মে) রেল প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সন্তোষজনক ফলাফল না এলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা “এ মুহূর্তে দরকার সংস্কার”, “ছাত্র মরে গরমে, প্রশাসন থাকে এসিতে”, “মূলা না সংস্কার, সংস্কার সংস্কার ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজন করা জরুরি।
আগামীকাল রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে যদি কোনো কার্যকর ফলাফল না আসে, তাহলে আমরা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”