কাজী প্রিয়া আক্তার মুক্তা
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় ১৩ বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রবিচন্দ্র দাশ (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২ জুন) দুপুরে উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রবিচন্দ্র দাশ উত্তর কাট্টলী বড় কালিবাড়ি এলাকার হৃদয় দাশের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযানে নামে এবং অভিযুক্ত রবিচন্দ্রকে গ্রেপ্তার করে। আজ (৩ জুন) আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন