মো সেকান্দর আলম চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশের এক বিশেষ অভিযানে পাহাড়তলী বাজার এলাকা থেকে ওমর হোসেন প্রকাশ মনা (২১) নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তারকৃত মনা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার ওসমান গনির ছেলে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিম গঠন করে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (৩ জুন) আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়।