মো: এরশাদ হোসেন লোহাগাড়া | ৫ জুলাই, ২০২৬
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ এরশাদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হয়েছে ‘নূরীয়া তালীমুল কুরআন মাদ্রাসা’র নতুন একাডেমিক ভবন। আজ ৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার দুপুর ২টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ভবনটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান ও মানবিক সহযোদ্ধা জনাব মোহাম্মদ এরশাদ হোসেন। তাঁর এই মহতী উদ্যোগে মাদ্রাসাটির নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে স্থানীয় শিক্ষার্থীদের ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
অনুষ্ঠানে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সকলের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে মাদ্রাসাটির শুভ সূচনা হয়,