​পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির স্মরণ সভা ও দোয়া মাহফিল

কাজি প্রিয়া আক্তার মুক্তা , চট্টগ্রাম | ১৪ জুলাই ২০২৬
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবু তাহের। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওসমান খাঁন, অ্যাডভোকেট লিটন গুহ, আক্তার খাঁন, সার্জেন্ট আবু তাহের, নাছির উদ্দিন সিদ্দিকী, ফজলে আলম দুলাল, আবচার উদ্দিন রনি এবং বাবুল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুবসংহতি চট্টগ্রাম মহানগরের আহবায়ক নুরুল বসর সুজন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগরের আহবায়ক এম আজগর আলী, জাতীয় মহিলা পার্টি চট্টগ্রাম মহানগরের আহবায়ক কাজি প্রিয়া আক্তার মুক্তা, শ্রমিক পার্টি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মামুন, কৃষক পার্টি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নুর মোহাম্মদ মিঠু এবং জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের আহবায়ক নিরব মোল্লা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জহির উদ্দিন জহির, আশিকুর রহমান আশিক, জান্নাতুল ফেরদৌস, ইয়াছিন, মুন্নী বেগম, সেলিম উদ্দিন, হাফেজ উদ্দিন এবং সাহাব উদ্দিন।
সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতিচারণ করে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। আলোচনা শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।