সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে ইউপি সদস্য মোজাম্মেল হক

মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা | ১৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক। ব্যক্তিগত উদ্যোগে তিনি অত্র ইউনিয়নের ০১ ও ০২ নং ওয়ার্ডের ১৫০টি বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

আজ সোমবার বন্যা কবলিত অসহায় মানুষের হাতে এই ত্রাণ তুলে দেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ত্রাণ বিতরণকালে মোঃ মোজাম্মেল হকের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ খোরশেদ, মোঃ মিজান, মোঃ সোহেল, মোঃ সোহেল, আকিব হোসেন, আরাফাত হোসেন, ফরহাদ উদ্দিন, মোঃ মাউন, মোঃ সামী, মিনহাজ এবং নজরুল ইসলাম।

ত্রাণ বিতরণ বিষয়ে ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, “বন্যার কারণে আমার এলাকার মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। তাদের এই দুর্দিনে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও দুর্গতদের সহায়তায় এগিয়ে আসুন।”

স্থানীয় অসহায় মানুষ এই মানবিক উদ্যোগের জন্য ইউপি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।