অতি ভারি বর্ষণের আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে সোমবার (৪ মে) দুপুরের মধ্যে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংস্থাটি আশঙ্কা করছে- অতি ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে। ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অফিস। সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। বজ্রমেঘ অব্যাহত থাকায় সোমবার দুপুর একটার মধ্যে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। ফলে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম […