
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম |
দীর্ঘ এক মাস অসুস্থ থাকার পর সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে ফিরছেন চ্যানেল ১০ টিভির চেয়ারম্যান ও দৈনিক চট্টগ্রামের কন্ঠ-এর সম্পাদক সামসুল আলম রানা। শারীরিক অসুস্থতা কাটিয়ে সুস্থ বোধ করায় তিনি আবারও নিয়মিত পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট হচ্ছেন।
এক বিবৃতিতে তিনি তার অসুস্থ থাকাকালীন সময়ে যারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামসুল আলম রানা জানান, গত এক মাস তিনি শয্যাশায়ী ছিলেন। এই কঠিন সময়ে বিভিন্ন স্তরের মানুষ, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা সশরীরে তাকে দেখতে গিয়েছেন, মোবাইল ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
বিশেষ করে সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনায় ফেসবুকে পোস্ট ও লাইভ প্রচার করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সামসুল আলম রানা বলেন, “আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং দোয়া আমাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহস যুগিয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমি পুনরায় চ্যানেল ১০ টিভি ও দৈনিক চট্টগ্রামের কন্ঠ-এর মাধ্যমে আপনাদের সেবায় নিয়োজিত হচ্ছি। সামনের দিনগুলোতেও যেন একইভাবে আপনাদের পাশে পেতে পারি, এটাই আমার প্রত্যাশা।”
আগামীকাল থেকে তিনি নিয়মিত অফিস করবেন এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।