
সরকারি মিডিয়া তালিকাভুক্ত জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ‘অপরাধ অনুসন্ধান’ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত ১৭ জুন ২০২৬, বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে এই উপলক্ষ্যে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাপ্তাহিক ‘অপরাধ অনুসন্ধান’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল ইসলাম কাজলের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইডি (PID), চট্টগ্রামের তথ্য অফিসার জি. এম. সাইফুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি. এম. সাইফুল ইসলাম বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ। সাপ্তাহিক ‘অপরাধ অনুসন্ধান’ দীর্ঘ ১৩ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করে আসছে। আশা করি আগামীতেও তারা এই ধারা বজায় রেখে দেশের ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।”
সভাপতির বক্তব্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল ইসলাম কাজল উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমরা ১৩ বছর পূর্ণ করলাম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ‘অপরাধ অনুসন্ধান’ সবসময় অবিচল থাকবে।”অনুষ্ঠানের শেষ পর্বে মমতাজ হারবালের (উপহার সহযোগী/Gift Partner) পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও সাধারণ দর্শকদের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়। এরপর এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের চমৎকার নৃত্য পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।