লোহাগাড়ার পদুয়ায় সু-শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

, ফুলকি দাস লোহাগাড়া প্রতিনিধ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সু-শান্তি ফাউন্ডেশন’ (SSF)-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) পদুয়া সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও বাবা লোকনাথ আশ্রম প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড গ্রুপিং নির্ণয় সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিশিষ্ট চিকিৎসকগণ:

ডাঃ শিল্পী দাশ: প্রসূতি ও স্ত্রী-রোগ বিশেষজ্ঞ এবং সার্জন (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল)।

ডাঃ তারেক আহমদ: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিশু মেডিসিন ও হাড় ভাঙা জোড়া রোগে অভিজ্ঞ।

ডাঃ রুমানা হাসান: প্রসূতি ও স্ত্রী-রোগ বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল)।

সু-শান্তি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানান, গ্রামীণ জনপদের সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্যসেবার সাথে পরিচয় করিয়ে দিতে এবং চিকিৎসা ব্যয় হ্রাসে তাদের এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। দিনব্যাপী এই ক্যাম্পে কয়েক শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।