
মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
গত ২৬ জুলাই রবিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা অফিস সম্পাদক আয়ুব আলী
ইউনিয়ন আমীর কে এম আবু মুসা
ঢাকা-চট্টগ্রাম সমিতির সেক্রেটারি জাফর আহমদ
রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম
এ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান মানবিক সংকটে অসহায় মানুষের সহযোগিতায় সমাজের বিত্তবান ও সকল সামাজিক সংগঠনের এগিয়ে আসা উচিত। আলোচনা শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়।