সাতকানিয়ায় দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলায় ৭৫হাজার টাকা জরিমানা।

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

 

চট্টি সাতকানিয়া উপজেলার দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি মামলায় ৫জন অভিযুক্তকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে দেওদিঘী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি মামলায় সংশ্লিষ্টদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সাতকানিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরওয়ার কামাল।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

এব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরাকায়স্থ বলেন ভোক্তা অধিকার আইনে ৫টি মামলায় ৫অভিযুক্তকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান।