সাতকানিয়ার ঢেমশায় জামায়াতের ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত!

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

১১জুলাই শনিবার সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের দাইমারখীল ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসায় ত্রাণ বিতরণের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত ত্রাণ প্রদান কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন,৮নং ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন,সাতকানিয়া উপজেলা কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ রফিক,এছাড়া আরো উপস্থিত ছিলেন পশ্চিম ঢেমশা ইউনিয়ন আমীর কামরুল হাসান, ঢেমশা ইউনিয়ন সেক্রেটারি হোছাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢেমশা ইউনিয়ন শাখার সভাপতি ওসমান গণি,জামায়াত নেতা মাস্টার আবদুল হাকিম,ইকবাল হোসেন সিকো,সমাজ সেবক নুরুল আবছার ও মহিউদ্দিন প্রমুখ