
মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
আলহামদুলিল্লাহ, অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান সদর উপজেলাধীন সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে ‘ইয়ং স্টার ফুটবল একাডেমী’ কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: আবু তাহের।
খেলার শুরু থেকেই খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং উপস্থিত দর্শকদের উল্লাসে পুরো মাঠের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। প্রধান অতিথি জনাব মো: আবু তাহের খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় তিনি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্টের সার্বিক সফলতায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।