বোয়ালখালীতে ঘরে মিলল ১২ ফুটের অজগর

মোঃ আব্দুল মোমিন চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরে মিলল ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ প্রজাতির অজগর।

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ির মো. আজমের ঘরে সাপটির দেখা মেলে।

খবর পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন অজগরটি উদ্ধার করেন।

তিনি জানান, আজমের লাকড়ির ঘর থেকে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে পরিবারের সদস্যরা অজগরটি দেখতে পান। সম্ভবত খাদ্যের সন্ধানে সাপটি লোকলয়ে চলে আসে। প্রায় ১২ কেজি ওজনের বার্মিজ প্রজাতির এ অজগরটি দৈর্ঘ্যে ১২ ফুট। অজগরটিকে পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।