লোহাগাড়ায় গ্রাম আদালতের সেবা নিয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফুলকি দাস লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের উপজেলায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩ মে) সকালে উপজেলা সদর ইউনিয়নের মাদ্রাসা মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

 

উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর শফিউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আখন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মন্নান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সবুর, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল কবির, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম লিটন ও সচিব মোহাম্মদ নজুরুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, স্বল্প খরচে দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ এবং গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।

 

বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয় এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে।

 

ক্যাম্পেইনে “অন্য মামলায় স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্য তুলে ধরা হয়। পাশাপাশি গ্রাম আদালতের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

 

উল্লেখ্য – একই দিন সদর ইউনিয়নে অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।