আগ্রাবাদে পুলিশের অভিযান: ছিনতাইকারী সোহেল গ্রেপ্তার

কাজী প্রিয়া আক্তার মুক্তা চট্টগ্রাম

চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানা পুলিশের এক বিশেষ অভিযানে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ মে) রাতে নগরীর ব্যস্ততম আগ্রাবাদ এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সোহেল (৩০)। সে নোয়াখালী জেলার হাতিয়া থানার উচখালী এলাকার মো. শাহজাহানের ছেলে।

ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরিফ ফয়সল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

নগরীতে অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।