পদুয়া ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার

পদুয়া ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পদুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুল ইসলাম সিকদার।

মনোনয়ন পাওয়ার পর তাঁর ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানো এবং নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি নিবেদিতপ্রাণ হিসেবে পরিচিত।

শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন যে, মনোনীত প্রার্থী হিসেবে নুরুল ইসলাম সিকদার পদুয়া ইউনিয়নের সার্বিক কল্যাণ, জনসেবা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগামী দিনের নির্বাচনী পথচলা ও সার্বিক কর্মকাণ্ডে তাঁর সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন তাঁরা।