চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে বর্ণাঢ্য বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া এলাকার বিস্তীর্ণ মাঠে সুফিয়া রোড বটতল যুব সমাজের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই বলি খেলা দেখতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলাপ্রেমী মানুষের ঢল নামে। আয়োজকদের মতে, দূর-দূরান্ত থেকে আসা প্রায় অর্ধলক্ষ দর্শকের উপস্থিতিতে মাঠ ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের সরব উপস্থিতি উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত