মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার গোরকাটা-বটতলী বাজারে গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্মিত মার্কেট ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় গোরকাটা-বটতলী বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ মার্কেট ভবনের ফলক উন্মোচন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহাজালাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শেখ ফরিদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন (সাধন মেম্বার) এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।
সমিতির সহ-সভাপতি মো. আব্বাস উদ্দিন মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিরা আশা প্রকাশ করেন, এই আধুনিক মার্কেট ভবন উদ্বোধনের মধ্য দিয়ে গোরকাটা-বটতলী বাজারের ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার হবে।