চট্টগ্রামের চকবাজার থানা পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জনসহ ৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর ২০২৬) চকবাজার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন, এসআই গিয়াস উদ্দিন, এসআই মফিজ উদ্দিন, এসআই সাইফ উদ্দিন শাওন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবির ও এএসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—

১. দায়রা মামলা নম্বর ১৬৭/২৭ এবং চান্দগাঁও থানার ৩০(১০)১৭ নম্বর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ বোরহান।

২. চকবাজার থানার ১১(৭)২৫ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ মহসিন।

৩. সদরঘাট থানার পাঃ জারী ১২৭/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলী চৌধুরী।

চকবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।