পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিন জেলা

আসন্ন ১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দিন দিন জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মোরশেদ। এরই ধারাবাহিকতায় ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আফজাল নগর সিকদার পাড়ায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মোরশেদের সমর্থনে এক প্রাণবন্ত, সাড়াজাগানো ও বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভূতপূর্ব জনসমর্থন পরিলক্ষিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন মোহাম্মদ তৌহিদ। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিক এবং স্বাগত উদ্বোধনী বক্তব্য রাখেন মোঃ নুরুল আকবর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনদরদী ও শিক্ষানুরাগী নেতা, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ মোরশেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রেখে ছদাহা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন, মাদক মুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সেবার মানসিকতা নিয়ে আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব মোহাম্মদ মোরশেদ একজন সৎ, সুপরিচিত, দানবীর এবং আপাদমস্তক জনদরদী মানুষ। করোনাকালীন দুর্যোগ কিংবা যেকোনো বিপদে-আপদে তিনি সবসময় ছদাহাবাসীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। নিজের অর্থ ও শ্রম দিয়ে নিরবে-নিভৃতে সামাজিক ও ধর্মীয় কাজে অবদানের জন্য ইতিমধ্যেই তিনি পুরো ইউনিয়নে এক মানবিক নেতা হিসেবে ব্যাপক সুনাম ও পরিচিতি অর্জন করেছেন। আফজাল নগরবাসীর এই অভূতপূর্ব ভালোবাসা, ঐক্য ও সমর্থনই তাঁর আগামী দিনের মূল চালিকাশক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

মোহাম্মদ ফারুক সদর

মোঃ নুরুল আবছার

মোহাম্মদ জুলফিকার

আয়ুব মেম্বার

সাবেক মফিজ মেম্বার

সভায় উপস্থিত এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ছদাহা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় এবং একজন সৎ ও যোগ্য প্রতিনিধি হিসেবে জনাব মোহাম্মদ মোরশেদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে প্রার্থী মোহাম্মদ মোরশেদের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং ছদাহা ইউনিয়নের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।