মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:
“মেধাবীদের সম্মাননা, আগামীর সম্ভাবনা”―এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল করণ উচ্চ বিদ্যালয়ে ‘এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬’-এর দুপুরের মূল অধিবেশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম মা-শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ রানা চৌধুরী-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জালাল উদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
ডাঃ অজয় দাশ, সিনিয়র কনসালটেন্ট, জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম।
বাবু সুকুমার করণ, সাবেক সভাপতি, নলুয়া দ্বিজেন্দ্র লাল করণ উচ্চ বিদ্যালয়।
বাবু শেফাল চন্দ্র শীল, সদস্য সচিব, এডহক কমিটি।
মাওলানা আতাউল্লাহ বোখারী, প্রধান ধর্মীয় শিক্ষক, নলুয়া দ্বিজেন্দ্র লাল করণ উচ্চ বিদ্যালয়।
বেলাল উদ্দিন, অভিভাবক সদস্য, এডহক কমিটি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদু শুক্কুর, নুরুল ইসলাম (হরিণ চেয়ারম্যান), নলুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোদ্দাচ্ছির বিন ইসমাইল, সরওয়ার সালাম, কে এম আব্বাস এবং জয়নাল আবেদীন।
এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক কাওসার আলম, সদস্য সচিব মোজাফফর হোসেন রাহাত, জিয়াবুল হোসেন তারেক, সুজন চৌধুরী, মোজাম্মেল হক সানী (মেম্বার)-সহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাসান আলী, জুনাইদুল হক মকসুদ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জিমন, আবুল কাসেম, মোহাম্মদ তারেক, জসিম উদ্দিন আনিস, শেখ জামাল ও মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কেবল একটি অনুষ্ঠান নয়; এটি তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা, আত্মবিশ্বাস ও নতুন স্বপ্নের বার্তা যোগায়। আজকের মেধা ও মানবিক মূল্যবোধে বলীয়ান শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।” বক্তারা শিক্ষার আলোয় সমগ্র নলুয়া অঞ্চলকে আলোকিত করার আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে বেলা ২ টায় সফলভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।