কোতোয়ালীতে ৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম গ্রেপ্তার

মো: আব্দুল মোমিন চট্টগ্রাম

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে ৪টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) গোপন সংবাদের ভিত্তিতে খাতুনগঞ্জ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি মো. সেলিম কোতোয়ালী এলাকার আবুল কালামের ছেলে। সে অর্থঋণ ও দেওয়ানি মামলাসহ মোট ৪টি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।